২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

Manual7 Ad Code

পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সভাপতি ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Manual3 Ad Code

শনিবার (১৮ আগষ্ট) প্রেসিডেন্ট মামনুন হোসেইন তার প্রাসাদে শপথ অনুষ্ঠান পরিচারনা করেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।

Manual6 Ad Code

এর আগে, গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে ১৭৬ ভোটে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ-এন’র নেতা শাহবাজ শরীফের চেয়ে ৮০ ভোট  বেশি পেয়েছিলেন তিনি।

ইমরান খানের শপথ অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতারা উপস্থিত ছিলেন। সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে পাকিস্তান নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এছাড়া, ভারতের সাবেক ক্রিকেটার নভোজোত সিং সিধু, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও গ্রেট ফার্স্টবোলার ওয়াসিম আকরাম এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী চৌধুরী সারোয়ারসহ বহু গণম্যান ব্যক্তি উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা মানেকা এবং সংসদ স্পিকার আসাদ কায়সার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code