সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
দুই বছরের এক শিশু খেলতে খেলতে খেয়ে ফেলেছিল একটি এলইডি বাল্ব। খেলনা মোবাইলে লাগানো ছিল সেই বাল্বটি। তবে শিশুটি সেটিকে গিলে ফেলে। তবে কোন প্রকার অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসকেরা শিশুর পাকস্থলি থেকে এলইডি বাল্বটি উদ্ধার করেন।
সুদূর সৌদি আরব থেকে দুই বছরের সেই শিশুকে নিয়ে মা-বাবা হাজির হয়েছিল মুম্বাইয়ের শিশু হাসপাতাল বাই জারবাই ওয়াদিয়া হাসপাতালে। শিশুটিকে চিকিৎসকেরা প্রথমে অ্যান্টিবায়োটিক দেন। এটি দিলে নাকি শরীরে সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়। সেই জন্যই প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের আশঙ্কা কমিয়ে দেওয়া হয়।
এরপর ব্রোঞ্চেস্কোপি করে বের করা হয়েছিল ২ সেন্টিমিটারের এলইডি বাল্বটি। এতে সময় লাগে মাত্র ২ মিনিট। শুধু মাত্র ফরসেপের সাহায্যেই বের করা হয়েছে বাল্বটি। কোনো রকম অস্ত্রোপচার করতে হয়নি শিশুটিকে। কিন্তু শিশু বলেই এই পদ্ধিতে কাজ করা অনেক সম্ভব হয়েছে বলে জানায় চিকিৎসক। শিশুটির মা-বাবা ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।
Design and developed by ওয়েব হোম বিডি