৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিল-সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিল-সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে গণসমাবেশ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

 

গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

 

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ অতীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। তাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।

 

Manual6 Ad Code

সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে।

Manual4 Ad Code

 

তিনি বলেন, শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আজকে আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।

 

Manual5 Ad Code

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

 

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কারের দাবিতে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code