সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ৩৪টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ফেরত পাঠানো নৌকাগুলোয় চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানানো হয়েছে।
টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে রোহিঙ্গা বহনকারী এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠিযে দেয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন হিসেবে চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।
Design and developed by ওয়েব হোম বিডি