সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে নাইরোবির কেন্দ্রস্থলে অবস্থিত বৃহত্তম খোলা বাজার গিকোম্বায় এ অগ্নিকাণ্ডে আরো ৭০ জন দগ্ধসহ বিপুল মালামাল পুড়ে গেছে।
দ্য স্টান্ডার্ড পত্রিকার খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ মার্কেটটিতে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে।
সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় আড়াইটার দিকে আগুন লাগে এবং দেড় ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্ট ও বাজারের দোকানসমূহে ছড়িয়ে পড়ে।
আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, মৃতদের মধ্যে চারটি শিশু রয়েছে।
বাজারটি ব্যবহৃত কাপড় ও জুতা, শাক-সবজি বিক্রির জন সু-পরিচিত ছিল। বাজারটিতে অবস্থিত টিম্বার ইয়ার্ড (কড়িকাঠের ভাণ্ডার) থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি