টেক্সাসের স্কুলে হামলা, ১০ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮

টেক্সাসের স্কুলে হামলা, ১০ শিক্ষার্থী নিহত

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের টেক্সাসের  একটি স্কুলে  বন্দুকধারীরা হামলায় চালিয়েছে। এতে সান্তা ফে হাই স্কুলে নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানে  কমপক্ষে ১০ শিক্ষার্থী নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৬৫ কিলোমিটার দক্ষিণের স্কুলটিতে এই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী সেই এলাকায় গিয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ বিভিন্ন বাহিনী উদ্ধার তৎপরতায় রয়েছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতাল সমূহে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual5 Ad Code

ঘটনার পর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টেক্সাসে স্কুলে গুলি। প্রথমিকভাবে মনে হচ্ছে সেখানকার অবস্থা ভালো নয়। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।

Manual2 Ad Code

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় ৮-১০ শিক্ষার্থী নিহত হয়েছে। স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসন জানান,  একজন হামলাকারীকে গ্রেফতার ও তাকে নিরস্ত্র করেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশের হ্যারিস কাউন্টির শেরিফ অ্যাড গঞ্জালেস এক টুইট বার্তায় জানান, হামলাকালে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, হামলার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার ও অপর একজনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

ফ্লোরিডার একটি স্কুলে গত ফেব্রুয়ারি মাসের হামলার পর কোন স্কুলে এটাই সবচেয়ে বড়ো আক্রমণ। ওই হামলায় ১৭ জন নিহত হয় এবং তারপরই বন্দুক নিয়ন্ত্রণে আইন তৈরির ব্যাপারে সরকারের উপর চাপ তৈরির জন্যে মার্কিন তরুণরা আন্দোলন করছিলো। এর মধ্যেই টেক্সাসের স্কুলে আবারও হামলার ঘটনা ঘটলো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code