তিস্তা নিয়ে প্রকাশ্যে আলোচনা নয় : মমতা

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৮

তিস্তা নিয়ে প্রকাশ্যে আলোচনা নয় : মমতা

Manual3 Ad Code

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে এখনই কিছু আলোচনা করতে চাই না প্রকাশ্যে।

শনিবার (২৬ মে) সন্ধ্যায় বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। কলকাতায় ‘বঙ্গবন্ধু ভবন’ হবে। অরবিন্দ ভবনেই মূলত এটার একটা জায়গা নেয়া হচ্ছে। সেখানেই তৈরি হবে বঙ্গবন্ধু ভবন।

শেখ হাসিনাকে ডি. লিট ডিগ্রি দেয়া প্রসঙ্গে মমতা বলেন, তাকে ডি. লিট ডিগ্রি দিতে পেরে আমরা গর্বিত। আজকের মিটিং খুব ভালো হয়েছে। সবকিছু পজেটিভ এটাই বলতে চাই, এর বাইরে কিছু বলতে চাই না।

Manual7 Ad Code

ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ব্যবসায়িক সম্পর্ক আরো বাড়ানোর জন্য মিটিং হয়েছে। দুই দেশের অর্থাৎ দুই বাংলার মানুষজন সুখে থাকতে পারে সে বিষয়ে আলাপ হয়েছে।

Manual5 Ad Code

প্রায় ৪০ মিনিট ধরে কলকাতার হোটেল তাজবেঙ্গলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

দু’দিনের সরকারি সফরে শুক্রবার (২৫ মে) কলকাতা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অংশগ্রহণ করেন এবং শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code