পরকীয়া প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল স্ত্রী, ফেরার পর….

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৮

পরকীয়া প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল স্ত্রী, ফেরার পর….

Manual3 Ad Code

এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী। এরপর তার সঙ্গে পালিয়েও যায়।পরবর্তীতে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে দু’জনের মধ্যকার সম্পর্ক আগের মতো আর মধুর ছিল না। প্রায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাঁধতো। অবশেষে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শ্যামপুরে।

Manual7 Ad Code

গত শনিবার হাওড়ার শ্যামপুরে ডিংগাখোলা গ্রামে রিঙ্কু নামের এক নারী ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, তাকে খুনের পিছনে হাত রয়েছে তাঁর স্বামী দিব্যেন্দু কয়ালেরই।

Manual8 Ad Code

এলাকাবাসী জানায়, দিব্যেন্দু ও রিঙ্কুর মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধতো। সেই থেকে দু’জনের মধ্যে হাতাহাতি চলত। দিব্যেন্দুর পরিবারের অভিযোগ, কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন রিঙ্কু। তারপর তাঁকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু বাড়ি ফিরে আসার পরেও রিঙ্কুর সঙ্গে ফের বচসা জড়ায় দিব্যেন্দু। ওই দম্পত্তির বছর পাঁচেকের একটি কন্যা সন্তানও রয়েছে।

Manual5 Ad Code

শনিবার রাতে ওই দম্পত্তির মধ্যে ফের ঝামেলা শুরু হয়। আচমকাই পেরেক লাগানো একটি কাঠের টুকরো নিয়ে স্ত্রী’র উপর চড়াও হন দিব্যেন্দু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্যামপুর থানার পুলিশ দিব্যেন্দুকে গ্রেফতার করে। সূত্র: এবেলা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code