আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪২

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ১০, ২০১৮

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪২

Manual1 Ad Code

অস্ত্রবিরতি চুক্তি ঘোষণা দিয়ে তা কার্যকরের আগে তালেবানের সাথে বড় সংঘর্ষ ঘটেছে আফগান সরকারের।

আফগানিস্তানে দেশজুড়ে চালানো তালেবান হামলায় অন্তত ৪২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সরকারি বাহিনীর সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগ দিয়ে এ্ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

শনিবার আফগানিস্তানের উত্তর কান্দুজ ও পশ্চিম হেরাত প্রদেশে তালিবানরা দু’দফায় এ হামলা চালায় বলে গনমাধ্যমে খবর বেরিয়েছে।

আফগানিস্তানে পৃথক দুটি হামলায় দেশটির ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

Manual7 Ad Code

গনমাধ্যমকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, তালিবান জঙ্গিরা শুক্রবার দিবাগত রাতে উত্তর কান্দুজ প্রদেশের কালা-এ-জাল জেলায় একটি পুলিশ পোস্টে হামলা চালায়। এই হামলায় ২৪ জন স্থানীয় পুলিশ (এএলপি) সদস্য নিহত হন।

এদিকে, পশ্চিম হেরাত প্রদেশের জাওয়াল জেলায় আফগান ন্যাশনাল আর্মির (আনা) চেকপোস্টে শনিবার বিকেলে দ্বিতীয় দফা হামলা চালায় তালিবান জঙ্গিরা। এ হামলায় ১৮ জন পুলিশ সদস্য নিহত হন।

পার্শ্ববর্তী জেলা, ইমাম সাহিবের গভর্নর আমানাদ্দিন কুরেশি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠীটিরও আট সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো নয় জন।

Manual7 Ad Code

এই হামলার দায় স্বীকার করেছে তালিবানরা। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর সামরিক সরঞ্জামাদি জব্দ করেছে তারা।

প্রসঙ্গত, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৃহস্পতিবার তালিবানদের সাথে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দেন। এরপর তালিবানরাও ঈদের তিন দিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। এই প্রথম এরকম কোন যুদ্ধবিরতির ঘোষণা দিল জঙ্গি গোষ্ঠীটি। কয়েকদিন আগে আফগান সরকারও এক পাক্ষিকভাবে একইরকম একটি ঘোষণা দিয়েছে।

আগামী ১২ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবানরা। অন্যদিকে, সরকারি বাহিনীর যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর থাকবে ২০ জুন পর্যন্ত।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code