ভারতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৭ শিক্ষার্থীর

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

ভারতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৭ শিক্ষার্থীর

Manual5 Ad Code

ভারতের কনৌজের আগ্রা-লখনউ মহাসড়কে বাস দুর্ঘটনায় প্রাণ গেল সাত ছাত্রের।এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

Manual6 Ad Code

সোমবার (১১ জুন) সকালের দিকে উত্তরপ্রদেশের কনৌজ জেলার তালগ্রাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

জানা যায়, একটি ট্যুর বাসে ছাত্ররা ভারতের হরিদ্বার যাচ্ছিল। রাস্তায় তেল ভরার সময়, বাস থেকে নামে তারা। এইসময় উত্তরপ্রদেশ রোডওয়েজের একটি বাস দ্রুত গতিতে আসছিল। পিছন থেকে তাদের পিষে দিয়ে চলে যায়। তাদের প্রত্যেকের বয়স ২০ এর কোঠায়।

Manual3 Ad Code

পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘাতক বাসের চালক পলাতক। বাসটি নিয়েই পালিয়ে যায় সে। মৃতদের মধ্যে একজন শিক্ষক রয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারছেন না পুলিশ। মৃতদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code