পাকিস্তানি সেনার গুলিতে ৪ বিএসএফ নিহত

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

পাকিস্তানি সেনার গুলিতে ৪ বিএসএফ নিহত

Manual3 Ad Code

ভারত-পাকিস্তানের জম্মু-কাশ্মীর সীমান্ত আবারো উত্তপ্ত। বুধবার ভোররাতে সাম্বা জেলার চাম্বলিয়াল সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪ সদস্য নিহত হয়েছেন। রমজান মাসের শুরুতে সংঘর্ষবিরতি চেয়ে পাকিস্তানই বিএসএফের কাছে অনুরোধ করেছিল, কিন্তু তারপর নিজেরাই সেই চুক্তি লঙ্ঘন করেছে বারবার।

Manual1 Ad Code

বিএসএফ ইন্সপেক্টর জেনারেল রাম অওতারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাম্বলিয়াল সেক্টরে ভারি গুলিবর্ষণ শুরু হয়।  ভোর সাড়ে চারটা পর্যন্ত চলে এই লড়াই। এ ঘটনায় একজন অ্যাসিসট্যান্ট কম্যান্ডারসহ ৪ জন বিএসএফ সদস্য নিহত এবং গুরুতর জখম হয়েছেন আরো তিনজন।

Manual2 Ad Code

খবরে আরো বলা হয়, ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বারবারই লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। শুধুমাত্র চলতি বছরই এক হাজারেরও বেশি সময় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code