পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে সৌদি আরব : সিরিয়া

প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮

পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে সৌদি আরব : সিরিয়া

Manual3 Ad Code

সৌদি আরব পবিত্র হজকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব গত সাত বছর ধরে সিরিয়ার নাগরিকদেরকে হজ পালন করতে দিচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কাছে বার বার আবেদন জানিয়েও এ সমস্যার সমাধান হয় নি। রাজনৈতিক কারণেই সৌদি আরব সিরিয়ার মুসলমানদেরকে হজের সুযোগ দিচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) বলেছে, হজকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ।

Manual8 Ad Code

সৌদি সরকার সিরিয়া ও ইয়েমেনসহ কয়েকটি দেশের নাগরিকদেরকে হজ পালনে বাধা দিচ্ছে। সৌদি নীতির বিরোধিতা করার কারণে এ ধরণের পদক্ষেপ নিয়েছে তারা। সূত্র : পার্সটুডে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code