ফুটবল ম্যাচ দেখার সময় মেক্সিকোয় গুলিতে নিহত ১৪

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮

ফুটবল ম্যাচ দেখার সময় মেক্সিকোয় গুলিতে নিহত ১৪

Manual4 Ad Code

এবারের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে প্রথম ম্যাচেই দেশকে উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন মেক্সিকোর ফুটবলাররা। গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলো মেক্সিকো। আর খেলা দেখার জন্য আগেভাগেই টেলিভিশনের সামনে বসে গিয়েছিলেন সাধারণ মেক্সিকানরা।

শনিবার রাতে মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার খেলা দেখার সময় মেক্সিকোর তিনটি ভিন্ন ভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ১৪ জনকে হত্যা করেছে একদল বন্দুকধারী।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রথম গুলির ঘটনা ঘটে হুয়ারেজ শহরের দক্ষিণ প্রান্তে। ম্যাচ দেখতে একটি জায়গায় জড়ো হয়েছিলেন ৮ জন। হঠাৎই একদল বন্দুকবাজ সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে। গুরুতর জখম হন আরো দু’জন।

Manual2 Ad Code

এরকিছুক্ষণ পরই একই শহরের একটি পার্লারে খেলা দেখার সময় পাঁচজনের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা পার্লারের সামনে একটি নীল ভ্যান এসে থামে। সেখান থেকে একদল বন্দুকবাজ নেমে পার্লারে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে পালিয়ে যায়।

Manual6 Ad Code

এছাড়াও স্থানীয় সময় রবিবার ভোরে হুয়ারেজ শহরের একটি পার্টিতে তৃতীয় গুলিচালনার ঘটনা ঘটে।

Manual3 Ad Code

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পার্টি চলাকালীন তিন ব্যক্তিকে সেখান থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর তাদের গুলি করে মারা হয়। কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটাল তা জানতে তদন্ত শুরু হলেও এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ।

দেশটির এই সীমান্ত শহরটিতে গুলির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র চলতি মাসেই এই শহরে গুলির ঘটনায় নিহত হয়েছে ১২৮ জনের। সূত্র : এএফপি

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code