ভিয়েতনামে বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১১

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

ভিয়েতনামে বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১১

Manual7 Ad Code

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ১১ জন নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে।

Manual8 Ad Code

হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যায় বাড়ি ধসে তিন জন মারা গেছে। আকস্মিক বন্যা, ভূমিধস বা বাড়ি ধসে পড়ে লাই চাউ প্রদেশে অপর ১২ জন মারা গেছে। মঙ্গলবার সকাল নাগাদ ১১জন নিখোঁজ রয়েছে।

Manual6 Ad Code

বন্যা ও ভূমিধসে লাই চাউয়ে সাত জন আহত, ৮৩টি বাড়িঘর ধ্বংস ও আরো ১ হাজার ৪৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এতে ১২শ’ হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে এবং ৯৭টি গবাদি পশু ও ৫ হাজার ৪শটি হাস মুরগি মারা গেছে।

কমিটি জানায়, সপ্তাহান্ত থেকে উত্তরাঞ্চলের সাতটি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৬২ লাখ মার্কিন ডলার সমপরিমান ক্ষতি হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code