সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
জঙ্গলে পেট্রলরত পুলিশ বাহিনীর উপর সেনা বাহিনীর সদস্যরা ভুল বশত গুলি বর্ষণ করলে দেশটির ৬ পুলিশ নিহত ও ৯ জন আহত হয়েছে। ম্যানিলা নগরী থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শান্তা রিতা শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে।
গতকাল ঘটনাটি ঘটলেও আজ ফিলিপাইন কর্তৃপক্ষ এই তথ্য জানায়। এই খবর প্রকাশ করেছে এএফপি।
ঘটনাটির পর পরই দেশটির কর্তৃপক্ষ একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। ফিলিপাইন সরকার দেশটির দীর্ঘদিনের বিদ্রোহ থামাতে শান্তি-প্রক্রিয়া শুরু করতে আলাপ-আলোচনা চালাচ্ছে।
প্রায় ত্রিশ মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত সেনা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের মুখপাত্র ক্যাপ্টেইন ফ্রান্সিস এগনো বলেন, ‘গভীর জঙ্গল এলাকা হওয়ায় পুলিশ বাহিনীকে ঠিকমতো চিনতে পারা যায়নি। তাই ভুলবশত এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।’
পুলিশ বাহিনীর পক্ষে বলা হয়,‘তাদের সহকর্মীরা সেখানে টহলরত ছিল।’ সেনা সদস্যদের গুলিতে ৬ জন পুলিশ নিহত ও ৯ জন আহত হয়েছে। গতকালের ঘটনাটি একমাত্র নয়, এর আগেও এ ধরনের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে।
Design and developed by ওয়েব হোম বিডি