সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় এক নম্বরে স্থান পেয়েছে ভারত। থমসন রয়টার্সের সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য ওঠে আসে।
সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ভারতের পরেই রয়েছে আফগানিস্তান। পাকিস্তান আগে ছিল তিন নম্বরে। সাম্প্রতিক সমীক্ষায় পাকিস্তান ছয় নম্বরে।
তালিকায় দশটি দেশের নয়টিই এশিয়া বা আফ্রিকার। এর বাইরে একমাত্র দেশ আমেরিকার অবস্থান ১০ নম্বরে।
বিশ্বের ৫৫০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা তৈরি করেছে ‘থমসন রয়টার্স ফাউন্ডেশন’। মোট ছয়টি বিষয়কে সূচক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। মেয়েদের জন্য স্বাস্থ্য, লিঙ্গবৈষম্য, যৌন নিগ্রহ, অন্যান্য নিগ্রহ, নারীপাচার, নারী নির্যাতনকারী সামাজিক কুপ্রথা— এই ছয়টি বিষয়ের ভিত্তিতেই সমীক্ষাটি করা হয়েছে।
কুপ্রথা, যৌন নিগ্রহ ও নারীপাচারে এক নম্বরে ভারত। বাকি সূচকগুলোতে কোথাও দুই, কোথাও তিনে। যদিও অনেকের মতে, এই সমীক্ষা ভারতের ক্ষেত্রে হিমশৈলের চূড়া মাত্র। তারা সামনে আনছেন ২০১৭ সালে ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষাকে। যে সমীক্ষায় জানা গিয়েছিল, ৭০ শতাংশ যৌন নিগ্রহের ক্ষেত্রেই অভিযোগ জানান না মহিলারা। আসলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর। সূত্র: সিএনএন
Design and developed by ওয়েব হোম বিডি