নাজিবের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের অলংকার জব্দ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

নাজিবের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের অলংকার জব্দ

Manual1 Ad Code

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রী রোজমা মানসোরের বাড়ি থেকে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার দামের অলংকার, নগদ টাকা ও হাতব্যাগ বাজেয়াপ্ত করেছে দেশটির পুলিশ।

ওয়ানএমডিবি নামের একটি রাষ্ট্রীঢ বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এগুলো পাওয়া যায়। এতে রয়েছে ১৬ লাখ ডলার দামের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা ও ২৭২টি হারমিস ব্যাগ।

Manual8 Ad Code

নাজিব রাজাকের ওই বিনিয়োগ তহবিলের শত শত কোটি ডলারের কোনো হদিশ নেই। দেশটিতে মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

পুলিশ বলেছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এতো বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি। এসব সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ছিল অলংকার এবং এর সংখ্যা ১২ হাজার। সবচেয়ে দামী অলংকার ১৬ লাখ ডলার দামের একটি নেকলেস।

আরো পাওয়া গেছে ৫৬৭টি হ্যান্ডব্যাগ, যার মধ্যে ছিল নগদ প্রায় ৩ কোটি ডলার। আরো ছিল ৪২৩টি ঘড়ি ও ২৩৪টি সানগ্লাস।

Manual2 Ad Code

নাজিব রাজাক এবং তার স্ত্রী রোজমা মানসোর

পুলিশ কর্মকর্তা অমর সিং বলেছেন, এত সামগ্রী পাওয়া গেছে যে তাদের তা গুণতে এবং মূল্য হিসেব করতে পাঁচ সপ্তাহ লেগেছে।

Manual7 Ad Code

নাজিব রাজাকের স্ত্রী রোজমার পরিচিত তৈরি হয়েছিল তার শপিংপ্রীতি ও দামী ব্রান্ডের জিনিসের প্রতি আকর্ষণের জন্য। তাকে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সঙ্গেও তুলনা করা হতো। ইমেলদা তার বিলাসদ্রব্য ও জুতোর প্রতি আসক্তির জন্য বিখ্যাত ছিলেন।

দুর্নীতির অভিযোগে বলা হয়, নাজিব ওয়ানএমডিবি থেকে ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন। তবে নাজিব তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন। সূত্র : বিবিসি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code