মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থীর জয়

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থীর জয়

Manual5 Ad Code

মেক্সিকোর বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাদোর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। দেশটিতে রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ ফেরত ভোটের জরিপ থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান মেক্সিকো সিটির সাবেক মেয়রের জয়লাভের কথা জানিয়েছে। সংবাদপত্র এল ফিনানসিরোর বুথ ফেরত জরিপে বলা হয়, তিনি ৪৯ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে রক্ষণশীল দলের প্রার্থী রিকার্ডো আনায়া ২৭ শতাংশ এবং ক্ষমতাসীন দলের প্রার্থী জোসে অ্যান্তোনিও মিয়াদে মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

নির্বাচন সংস্থা মিতোফস্কি ও স্ট্যাটেজিক কমিউনিকেশন ক্যাবিনেট বুথ ফেরত ভোটের জরিপে প্রায় একই ধরনের ফলাফল জানিয়েছে। সকল প্রতিষ্ঠানই তাদের জরিফে এ প্রথম দফার নির্বাচনে ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে লোপেজ অর্বাদোর বিজয়ের কথা জানিয়েছে।

Manual5 Ad Code

প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইনস্টিটিউশনাল রিভলিউশনারি পার্টির (পিআরআই) প্রার্থী মিয়াদে পরাজয় মেনে নিয়েছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বামপন্থীরা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমি এই বিশাল সফলতার জন্য আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে অভিনন্দন জানাচ্ছি। সূত্র: এএফপি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code