সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
আফগান কর্মকর্তারা জানান, নিহতদের বেশিরভাগই সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের মানুষ।
পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গানি নানগারহার প্রদেশ সফর করছিলেন। হতাহতরা গানির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
আগামী ২০ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে একমাত্র শিখ প্রার্থী আওতার সিং খালসা এ হামলায় নিহত হয়েছে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। সূত্র : বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি