মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

Manual6 Ad Code

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির অভিযোগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (০৩ জুলাই) নাজিবকে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন গ্রেফতার করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

Manual5 Ad Code

গত ৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পতন ঘটে রাজাকের।

এর পরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক কোটি ছয় লাখ ডলার অনুদান সরানোর অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়। গত ২২ মে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী কমিশন।

Manual3 Ad Code

মালয়েশিয়ার উন্নয়নে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড (ওয়ানএমডিবি) নামে তহবিলে শতকোটি ডলার অনুদান দেয়া হয়।

Manual1 Ad Code

ওই অর্থলুটে নাজিব জড়িত বলে ২০১৫ সালে অভিযোগ ওঠে। তবে ওই সময় প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন নাজিব। তবে নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর এ অভিযোগে গ্রেফতার হলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code