পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে নিহত ১৪

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে নিহত ১৪

Manual6 Ad Code

পাকিস্তানের পূর্ব পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে ১৪ জন নিহত  হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন।

Manual3 Ad Code

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, এনডিএমএ জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। পাঞ্জাবে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।

Manual3 Ad Code

এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই দিনের প্রবল বর্ষণে দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে বাড়ির ছাদ ধসে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইয়ন নিউজ’ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে পাঞ্জাবের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। পানির স্রোতে এখানে একটি বাড়ি ভেসে গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code