জাপানে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭৯

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

জাপানে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭৯

Manual7 Ad Code

জাপানের পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে। এখনও ৮০ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।

Manual6 Ad Code

এদিকে বন্যা ও ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন ভবনে অনেক লোক আটকা পড়েছে। দুর্গত এলাকায় আটকে থাকা হাজার হাজার লোক বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে রয়েছে। খবর সিনহুয়ার।

জাপানের পশ্চিমাঞ্চলের স্থানীয় পৌরসভাগুলো বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ১৫টি অঞ্চল থেকে সাত হাজার দু’শরও বেশি লোককে জরুরি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এছাড়া সবচেয়ে দুর্যোগ কবলিত এলাকা ওকাহামা ও হিরোশিমা থেকে যথাক্রমে তিন হাজার ৫০ ও দুই হাজার ৯৯৬ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code