পাকিস্তানে নির্বাচনী সভায় বোমা হামলা, নিহতের ৮৫

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

পাকিস্তানে নির্বাচনী সভায় বোমা হামলা, নিহতের ৮৫

Manual5 Ad Code

পাকিস্তানে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)-এর এক নির্বাচনী সভায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। নিহতদের মধ্যে দলের নেতা ও আসন্ন সাধারণ নির্বাচনের প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানীও আছেন।

বেলুচিস্তানের মাস্টাং জেলায় নির্বাচনী প্রচারণায় মঞ্চের খুব কাছে এই বোমা হামলা হয়। এতে আগের প্রকাশিত খবরে ২৫ জন নিহত ও শতাধিক আহতের তথ্য পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জন এ পৌঁছেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফাইজ কাকার।

Manual3 Ad Code

এদিকে, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বাঙ্গালজাই ডন নিউজকে জানান, সিরাজ আহত অবস্থায় কোয়েটায় নিয়ে যাওয়ার সময় মারা যান। এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

Manual4 Ad Code

নওয়াবজাদা সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই ছিলেন। এর আগে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রতিষ্ঠিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সাথে জোটে ছিল। তখন তার দলের নাম ছিল বেলুচিস্তান মুত্তাহিদা নওয়াজ।

Manual8 Ad Code

গত মার্চে এই জোট ভেঙে গেলে জুন মাসে বিএপি এর সাথে নিজ দল নিয়ে যোগ দেয় সিরাজ।

এর আগে ২০১১ সালেও হামলার শিকার হয়েছিলেন সিরাজ। মাস্টাং জেলার এক ফুটবল স্টেডিয়ামে খেলা দেখার সময় হামলা হয়েছিল সিরাজের ওপর। সে হামলায় সিরাজের কিশোর বয়সী ছেলে আকমল রাইসানী নিহত হয়েছিলেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পাড়া। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code