নিজেকে বিজয়ী ঘোষণা, পাকিস্তান হবে জিন্নার স্বপ্নের দেশ : ইমরান খান

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

নিজেকে বিজয়ী ঘোষণা, পাকিস্তান হবে জিন্নার স্বপ্নের দেশ : ইমরান খান

Manual4 Ad Code

পাকিস্তানে বুধবার অনুষ্ঠিত নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’র প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।

তিনি বৃহস্পতিবার (২৬ জুলাই) এক ভাষণে বলেছেন, এমনভাবে দেশ পরিচালনা করা হবে যা অতীতে আর কখনোই করা হয় নি। এবারের নির্বাচন পাকিস্তান নিয়ে তার স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার সুযোগ করে দিয়েছে।

Manual7 Ad Code

পাকিস্তানের দরিদ্র ও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি। ইমরান খান বলেন, দর্নীতি ক্যান্সারের মতো পাকিস্তানকে গ্রাস করছে। আমরা এমন এক দৃষ্টান্ত সৃষ্টি করব যেখানে আইন হবে সবার জন্য সমান। তিনি বলেন, জাতির পিতা মুহাম্মাদ আলী জিন্নাহ যেমন দেশের স্বপ্ন দেখতেন পাকিস্তানকে সেরকম দেশ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি প্রতিবেশী ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এক পা এগোলে আমরা দুই পা এগোব। সমস্যা সমাধানে আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার।

Manual1 Ad Code

পাকিস্তানে বুধবার সংসদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয় নি। তবে বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টি মুসলিম লীগ-নওয়াজের চেয়ে প্রায় দ্বিগুণ আসনে বিজয়ী অথবা এগিয়ে রয়েছে।

Manual7 Ad Code

তবে নওয়াজ শরিফের মুসলিম লীগসহ প্রধান দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। ফলাফল প্রকাশে বিলম্বেরও সমালোচনা করেছে তারা। নির্বাচনে কারচুপির অভিযোগে এরইমধ্যে মুসলিম লীগসহ বেশ কয়েকটি দল ফলাফল প্রত্যাখ্যান করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code