আসামের নাগরিক তালিকা থেকে বাদ ৪০ লাখ বাঙালী

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

আসামের নাগরিক তালিকা থেকে বাদ ৪০ লাখ বাঙালী

Manual6 Ad Code

ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা থেকে প্রায় ৪০ লাখ বাঙালী মানুষ বাদ পড়েছেন।

Manual3 Ad Code

সোমবার (৩০ জুলাই) এই তালিকা প্রকাশ করা হয়। এদিন গুয়াহাটিতে এনআরসি’র চূড়ান্ত তালিকা ঘোষণা করেন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার (আরজিআই) এক কর্মকর্তা। খবর রয়টার্স, আল-জাজিরা, জি নিউজের।

Manual7 Ad Code

আরজিআই’র এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ও ভুটানের সীমান্ত লাগোয়া আমাদের রাজ্যে তিন কোটি ২৯ লাখ মানুষের বসবাস। এরমধ্যে এনআরসির চূড়ান্ত খসড়ায় দুই কোটি ৮৯ লাখ মানুষের নাম উঠেছে।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রথমবার ঘোষণা করা ওই তালিকায় এক কোটি ৯০ লাখ মানুষকে বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এদিক তালিকা ঘোষণাকে কেন্দ্র করে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আসামে ২২০ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ যেকোনও মুহূর্তেই গোলমাল ছড়িয়ে পড়তে পারে। আজ দুপুরের মধ্যেই রাজ্যের সব নাগরিক পঞ্জি কেন্দ্রগুলোতে ওই তালিকা টাঙিয়ে দেয়া হবে। তালিকায় নামের সঙ্গে প্রকাশ করা হবে বৈধ নাগরিকদের ঠিকানা ও ছবি।

আসামে প্রথম নাগরিক পঞ্জি তৈরির কাজ শুরু হয় ১৯৫১ সালে। সেই তালিকায় যাদের নাম রয়েছে বা ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত যারা আসামে এসেছেন চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকবে।

Manual8 Ad Code

এদিকে তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা এক সপ্তাহ পর ৭ আগস্ট থেকে ফের আবেদনের সুযোগ পাবেন। রাজ্যের এনআরসি কেন্দ্রগুলোতে তিন ধরনের ফর্ম দেয়া হবে। এই ফর্ম দিয়ে নাম বাদ পড়া পরিবারগুলো নতুন করে আবেদন করতে পারবে। তালিকায় নাম, ঠিকানা, ছবিতে কোনও সংশোধনী থাকলে তার জন্যও আবেদন করা যাবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পাওয়া যাবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, রাজ্যে নাগরিকত্বের দাবিতে মোট তিন কোটি ২৯ লক্ষ আবেদন জমা পড়ে। চলতি বছরের ১ জানুয়ারি প্রথম তালিকা প্রকাশিত হয়। তাতে ১ কোটি ৯০ লক্ষের নাম প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code