সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৮
প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার কথা সকলের। সেখানে এই বাচ্চারা আন্দোলন করছে। তাদের দাবি যৌক্তিক। আমি সমর্থন করি। প্রয়োজন হলে আমিও তাদের সঙ্গে রাস্তায় দাঁড়াব। দুইজন শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন যৌক্তিক। পরিবহণ সেক্টরে স্থিতিশীলতা দরকার। তাদের আইন মেনে চলা দরকার।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে একটা ভিডিও দেখলাম। গা শিউরে ওঠার মতো ভিডিও। কী ভয়ঙ্কর, এক শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? ভাষা হারিয়ে ফেলেছি এই ভিডিও দেখে। বেপরোয়াভাবে গাড়ি চালানো ও দুর্ঘটনা বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে। কাল দেখলাম সিনেমা হলে বাস ঢুকে গেছে। অদক্ষ চালক হলে এমনই হবে।
শাকিব আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চই বিষয়টি দেখছেন। আমরা তার ওপর আস্থা রাখি। এই নৈরাজ্য সৃষ্টিকারী, ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন। আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, শাকিব খান অভিনীত কলকাতার ছবি ভাইজান এলো রে সারাদেশের হলগুলোতে ভালো ব্যবসা করছে। আগামী ঈদ উল আজহায় শাকিব অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে তিনি এই ছবিটির শেষ পর্যায়ের কাজ করছেন
Design and developed by ওয়েব হোম বিডি