সেনা অভিযানে সিরিয়া ছেড়ে পালিয়েছে ১০০ দায়েশ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

সেনা অভিযানে সিরিয়া ছেড়ে পালিয়েছে ১০০ দায়েশ

Manual7 Ad Code

সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সদস্য জর্দানের দিকে পালিয়ে গেছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরইমধ্যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে বিরাট এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

Manual3 Ad Code

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ ঘটনা তুলে ধরেছে। সংস্থাটি বলছে, দায়েশ সন্ত্রাসীরা দারা প্রদেশের ইয়ারমুক ঘাঁটি থেকে জর্দান সীমান্তের বেইত আরা ও কয়া এলাকার দিকে পালিয়ে গেছে।

রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। তবে এরইমধ্যে কয়েক ডজন সন্ত্রাসী সিরিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এছাড়া, সন্ত্রাসীরা নিজেরাই ৩০ দায়েশকে হত্যা করেছে বলে সিরিয়ান অবজারভেটরি খবর দিয়েছে।

Manual6 Ad Code

বেশকিছু দিন ধরে সিরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে। এসব অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে সেনারা। প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, শিগগিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code