৫৫ লাখ ফিলিস্তিনি হয়ে গেল ৪০ হাজার!

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

৫৫ লাখ ফিলিস্তিনি হয়ে গেল ৪০ হাজার!

Manual2 Ad Code

মধ্যপ্রাচ্যের নিপীড়িত ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জাতিসংঘের মাধ্যমে প্রতি বছর কিছু আর্থিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেই সহায়তায় কাটছাঁট করেছে মার্কিন প্রশাসন। এ জন্য মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাস করা হয়েছে। ওই প্রস্তাবে মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে শরণার্থী স্বীকৃতি দিয়ে শুধুমাত্র তাদেরকেই সহায়তার কথা বলা হয়েছে। খবর ইরানি সংবাদমাধ্যম আইআরআইয়ের।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের সিনেটে ওই প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলওর নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত।

Manual8 Ad Code

পিএলওর মতে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৫৫ লাখ ফিলিস্তিনি শরণার্থী বসবাস করছেন। কিন্তু মার্কিন সিনেট সাহায্য দেয়ার জন্য মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে চায়।

ফিলিস্তিনিদের জন্য গঠিত সম্ভাব্য রাষ্ট্রে ৫৫ লাখ ফিলিস্তিনি যেন ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে মার্কিন প্রশাসন এখন থেকে প্রস্তুতি নিচ্ছে এবং তারই অংশ হিসেবে মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে বিল পাস করা হয়েছে বলে মনে করছে পিএলও।

মার্কিন সিনেটে ওই বিল পাসের মাধ্যমে ৫৪ লাখ ৫৫ হাজার ফিলিস্তিনির অস্তিত্ব অস্বীকার করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের রাষ্ট্রচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code