ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২

Manual1 Ad Code

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

এক সপ্তাহ আগে দ্বীপটিকে কাঁপিয়ে দেওয়ার পর রোববার (৬ আগস্ট) আবারও ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানা, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি পরাঘাত লোকজনকে রীতিমত আতঙ্কিত করে তোলে।

Manual8 Ad Code

উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

Manual4 Ad Code

এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, যদিও পরে তাদের উদ্ধার করা হয়। সূত্র : বিবিসি

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code