যুক্তরাষ্ট্রে সহিংসতা: গুলিবিদ্ধ ৪৪, নিহত ৫

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

যুক্তরাষ্ট্রে সহিংসতা: গুলিবিদ্ধ ৪৪, নিহত ৫

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সহিংস ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত বা গুলিবিদ্ধ হয়েছে আরো ৪৪ জন। শিকাগো পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

শিকাগো পুলিশ ব্যুরো বলছে, রোববার স্থানীয় সময় রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। ১০টি সহিংস ঘটনায় নিহত হয়েছে দুজন।

Manual2 Ad Code

শিকাগো পুলিশ ব্যুরোর প্রধান ফ্রেড ওয়ালার জানিয়েছেন, শিকাগো শহরে রোববার রাতে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। এই সহিংস ঘটনাগুলোর মধ্যে কিছু ছিল ‘টার্গেটেড’ আর বাকিগুলো ছিল বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ।

Manual8 Ad Code

তবে রোববারের সহিংসপূর্ণ রাতের আগেও শুক্রবার ছয়টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যদিও সেগুলো প্রাণঘাতী ছিল না। এছাড়া শনিবার ১৫টি বন্দুক হামলার ঘটনা ঘটে, এগুলোর মধ্যে একটি প্রাণঘাতী ছিল। ওই রেকর্ডে দেখা গেছে, রোববার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জুন মাস পর্যন্ত টানা ১৫ মাস পর্যন্ত সেখানে হত্যাকাণ্ড ও বন্দুক হামলার পরিমাণ অনেক কম ছিল। কিন্তু ২৫ জুন শহরে কমপক্ষে ২১ জন গুলিবিদ্ধ হন এবং দুইজন নিহত হয়। সূত্র : সিএনএন

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code