ইতালিতে পৃথক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

ইতালিতে পৃথক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

Manual6 Ad Code

ইতালিতে পৃথক দুই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন।

গতকাল সোমবার দেশটির বোলোনিয়া বিমানবন্দরের কাছে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ হলে এই হতাহতে ঘটনা ঘটে। এই খবর প্রকাশ করেছে ফক্স নিউজ।

Manual6 Ad Code

পুলিশ বলছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকা কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়।

Manual7 Ad Code

স্থানীয় গণমাধ্যমের রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দাহ্যবস্তু বহনকারী একটি লরি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেখানেকার ব্রিজের কিছু অংশ ধসে পড়ে। আগুন ব্রিজের নিচের একটি কারপার্কে ছড়িয়ে পড়লে সেখানকার কয়েকটি গাড়িতে আগুন ধরে বিস্ফোরণ হয়। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Manual8 Ad Code

একইদিনে দক্ষিণ ইতালীর পুগলিয়া অঞ্চলে আরেকটি দুর্ঘটনায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code