ফ্রান্সে ভেঙে পড়ার ঝুঁকিতে ৮৪০ সেতু

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

ফ্রান্সে ভেঙে পড়ার ঝুঁকিতে ৮৪০ সেতু

Manual3 Ad Code

ফ্রান্সে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৮৪০টি সেতু ভেঙে পড়তে পারে। ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয়ের চালানো এক জরিপে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। খবর টেলিগ্রাফের।

Manual2 Ad Code

ফরাসি পরিবহন মন্ত্রণালয়ের নিযুক্ত করা দুটি ব্যক্তিগত পরামর্শক কোম্পানির ওই জরিপের ভিত্তিতে গেলো জুলাইয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। তবে ইতালির জেনোয়া ট্র্যাজেডিতে চারজন ফরাসি নাগরিক নিহত হওয়ার পর ওই প্রতিবেদনটি নতুন করে আলোচনায় এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রায় ৮৪০টি সেতুতে ত্রুটি পাওয়া গেছে, যেগুলো রিইনফোর্ড বা মজবুত না করা হলে ‘ভেঙে পড়ার মতো’ ঝুঁকি রয়েছে। সেখানে বলা হয়েছে, এই সেতুগুলোর এক তৃতীয়াংশই রক্ষণাবেক্ষণ করে সরকার।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সে সেতুতে প্রথমবার কোনও ধরনের ফাটল বা ত্রুটি দেখা দেয়ার গড় ২২ বছর পর সংস্কার করা হয়।

এদিকে ত্রুটিপূর্ণ সেতুর তালিকা এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। কিন্তু এরইমধ্যে কোন কোন সেতুতে ত্রুটি রয়েছে সেগুলো নির্দিষ্ট করতে ফ্রান্স সরকারের ওপর চাপ বাড়ছে।

তবে দেশটির পরিবহন মন্ত্রণালয় এরমধ্যে কোনও বিপদ খুঁজে পাচ্ছে না। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফ্রান্স ইনফো রেডিওকে বলেছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Manual2 Ad Code

ওই কর্মকর্তা বলেন, যখন কোনও সেতুকে ‘খারাপ বা খুব খারাপ অবস্থা’ হিসেবে বর্ণনা করা হয়, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে, এটি দীর্ঘমেয়াদী ভঙ্গুরতার কথা বলা হচ্ছে।

তিনি বলেন, কোনও অবকাঠামোই মানুষজনের জন্য উন্মুক্ত করা হবে না যদি সেগুলো পুরোপুরি নিরাপদ না হয়। যদি সেগুলোতে বিন্দুমাত্র ঝুঁকি থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

কিন্তু ব্রিটিশ স্থপতি নরম্যান ফস্টারের সঙ্গে ফ্রান্সের চার-লেন মোটরওয়ে মিল্লাও ভিয়াদাক্ট সেতুর নকশা করা ফরাসি প্রকৌশলী মাইকেল ভিরলোগক্স এমনটা মানতে নারাজ। তিনি বলেন, অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য অর্থ এবং দক্ষ প্রকৌশলীর দরকার। কিন্তু আমি মনে করি ২০ বছর আগের চেয়ে আমাদের লোকবল এখন অনেক কম।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা অবকাঠামো সংস্কারের জন্য বরাদ্দ ১৫ শতাংশ বাড়িয়েছে। ফরাসি পরিবহনমন্ত্রী এলিজাবেথ বর্ন বলেন, আমরা বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা করছি। এই শরতেই পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে।

Manual2 Ad Code

তবে নিকোলাস সারকোজি প্রশাসনে জুনিয়র পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করা ডমিনিক বুসেরো বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো রক্ষণাবেক্ষণে খুব কম অর্থ ব্যয় করা হচ্ছে। অবকাঠামো রক্ষণাবেক্ষণে আমরা বছরে ৭০ কোটি ইউরো ব্যয় করছি যা ১৩০ কোটি ইউরো হওয়া উচিত ছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code