এবার বিমান চালাবেন সৌদি নারীরা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

এবার বিমান চালাবেন সৌদি নারীরা

Manual8 Ad Code

সম্প্রতি গাড়ি চালানোর অনুমতি পেয়ে ইতিহাস গড়েছেন সৌদি নারীরা। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিমান চালানোর অনুমতি দেয়া হলো দেশটির নারীদের। এরই মধ্যে পাঁচ নারীকে বিমান চালানোর লাইসেন্স দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা।

Manual4 Ad Code

দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য নানারকম উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে বাস্তবায়ন হয়েছে বেশ কয়েকটি। তারই অংশ হিসেবে বিমান চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা। এছাড়া সম্প্রতি সৌদি বিমান সংস্থায় বিপুলসংখ্যক নারী কর্মকর্তা যোগ দিয়েছেন যারা কারিগরি সেবা প্রদান করবেন।

Manual8 Ad Code

বিমান চালানোর অনুমতি পাওয়া পাঁচ নারীর একজন ইয়াসমিন মায়মানি। তিনি জানান, জর্ডান থেকে যোগ্যতা অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা ফ্লাইটের অনুশীলন সম্পন্ন করেছেন।

Manual7 Ad Code

এর আগে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তিনি বিমান চালানোর অনুমতি পাননি। এমনকি অনেক জায়গায় কাজের চেষ্টা করলেও তাকে নেয়া হয়নি। তবে এ পরিবেশ এখন পাল্টে গেছে। দেশের লাইসেন্স নিয়ে বিমান চালাতে পারবেন বলে বেশ খুশি মায়মানি। সূত্র: আল আরাবিয়্যাহ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code