থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

Manual8 Ad Code

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্রে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাইমুর জাকারিয়া রহমানের।

Manual2 Ad Code

শুক্রবার (৩১ আগস্ট) লন্ডনের ওল্ড বেইলি আদালতে এ সাজা ঘোষণা করা হয়। এর আগে গত জুলাই মাসে আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে থেরেসা মে’কে হত্যা করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাইমুরকে দোষী সাব্যস্তা করে কমপক্ষে ৩০ বছর কারাগারে রাখার আদেশ দেয় আদালত।

Manual4 Ad Code

নাইমুরের বিরুদ্ধে অভিযোগ, থেরেসা মে’কে ডাউনিং স্ট্রিটের অফিসে খুন করতে নাইমুর ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করেন।

জানা গেছে, উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন নাইমুর জাকারিয়া। ২০১৭ সালের ২৮ নভেম্বর গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন।

গত বছর আগস্টে নাইমুরকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে আটক করেছিল পুলিশ। তখন পুলিশ তার মোবাইল ফোন পরীক্ষা করে ধারণা করে তার চরমপন্থী মতাদর্শ থাকতে পারে।

Manual5 Ad Code

আদালতে বলা হয়, নাইমুরের এক চাচা আইএস সদস্য। নাইমুরের সেই চাচার সঙ্গে যোগাযোগ ছিল। সেই চাচাই মূলত নাইমুরকে ব্রিটেনে হামলা চালানোর জন্য প্ররোচিত করেছেন। সিরিয়ায় এক ড্রোন হামলায় চাচার মৃত্যুর পর নাইমুর নিজেই এই পরিকল্পনায় সামনে এগিয়ে যান। সূত্র : গালফ নিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code