ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের শীর্ষ সেনাদের বৈঠক

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের শীর্ষ সেনাদের বৈঠক

Manual1 Ad Code

ইরান, ইরাক, রাশিয়া ও সিরিয়ার শীর্ষ সেনা কমান্ডাররা নিরাপত্তা এবং গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা করেছেন। ইরাকের রাজধানী বাগদাদে শনিবার (০১ সেপ্টেম্বর) চার দেশের কমান্ডারদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে এ চার দেশের একটি যৌথ সহযোগিতা কেন্দ্র রয়েছে। ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ কেন্দ্র থেকে সমন্বিতভাবে ব্যবস্থা নেয়া হয়।

Manual4 Ad Code

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফস অব স্টাফের নেতৃত্বে তিন দেশের সামরিক কর্মকর্তাদেরকে স্বাগত জানানো হয় এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে সহযোগিতা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সিরিয়ার প্রতিনিধিদলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সালিম হারবা বলেন, মানবতার জন্য হুমকি সন্ত্রাসবাদকে মোকাবেলা করার বিষয়ে চার দেশের মধ্যে চুক্তি হয়েছে। এসময় তিনি সতর্ক করে বলেন, মার্কিন চক্র সিরিয়ায় নতুন করে রাসায়নিক হামলা চালিয়ে দামেস্ক সরকারকে দায়ী করার ষড়যন্ত্র করছে। সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালানোর ক্ষেত্র তৈরি করতে মার্কিনিরা এ ষড়যন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code