ধূমপান বন্ধের পর শরীরে যে পরিবর্তন আসে

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

ধূমপান বন্ধের পর শরীরে যে পরিবর্তন আসে

Manual3 Ad Code

একটি সিগারেটের ধোঁয়ায় থাকে দুইশোরও বেশি বিষাক্ত পদার্থ যা শরীরের জন্য একটি বোঝা। কিন্তু ধূমপান বন্ধ করার ঠিক পরপরই শরীরের ভেতরকার বিভিন্ন অঙ্গে আসে ইতিবাচক অনেকগুলো পরিবর্তন। এ লেখার মাধ্যমে জেনে নেয়া যাক সেই পরিবর্তনগুলো সম্পর্কে।

ধূমপানের ২০ মিনিট পর
শেষ ধূমপানের মাত্র ২০ মিনিট পরেই শরীরের রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক হয়ে যায়। ধূমপানের সময় সিগারেটের নিকোটিন শরীরের নার্ভ সিস্টেমকে সক্রিয় রাখার ফলে যতটুকু বেড়ে গিয়েছিল তা আবার নামিয়ে নিয়ে আসে।

Manual4 Ad Code

ধূমপানের আট ঘণ্টা পর
ধূমপান বন্ধ করার আট ঘণ্টা পরে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। রক্তের মধ্যে থাকা কার্বন মনো-অক্সাইড পুনরায় স্বাভাবিক হয়ে যায়।

১২ ঘণ্টা ধূমপান না করলে
সিগারেটের জ্বলন্ত আগুন থেকে বের হওয়া যে বিষাক্ত গ্যাস শরীর গ্রহণ করেছিল, তা ১২ ঘণ্টা পর থেকে স্বাভাবিক হয়ে আসে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। কারণ ধূমপান করার সময় রক্তে অক্সিজেন যাতায়াত বাধাগ্রস্ত হয়ে থাকে।

Manual8 Ad Code

২৪ ঘণ্টা পর
সিগারেট ছাড়ার একদিন পর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়।

Manual5 Ad Code

সিগারেট ছাড়া দুই দিন
এসময় শরীর নিকোটিনমুক্ত হয়ে যায়। এর ফলে ধূমপানের কারণে স্বাদ ও গন্ধ নেয়ার যে ক্ষমতা কমে গিয়েছিল, তা ধূমপান বন্ধ করার মাত্র দুইদিন পরেই বাড়তে শুরু করে৷

ধূমপান বন্ধের তিনদিন
ধূমপান থেকে বিরত থাকার তিনদিন পর থেকেই বুকের ভেতরটা হালকা মনে হয় এবং শ্বাসক্রিয়া সহজ হয়। কারণ তখন আর শরীরের ভেতরে নিকোটিন থাকে না। আর সে কারণেই ধূমপান না করার লক্ষণগুলো ভালোভাবে ধরা পড়ে বা বোঝা যায়। তখন মাথাব্যথা, বমিভাব, প্রচণ্ড ক্ষুধা পাওয়া, হতাশা বা আতঙ্কভাব থাকে।

Manual4 Ad Code

এক বছর কিংবা তার ঊর্ধ্বে
ধূমপান ছেড়ে দেয়ার এক বছর পর থেকেই হৃদরোগের ঝুঁকি অর্ধেক কমে যায়। তাছাড়া দশ বছর ধূমপান না করলে একজন ধূমপায়ীর ফুসফুসের ক্যানসারে মারা যাওয়ার ঝুঁকির তুলনায় অর্ধেক কমে যায়। শুধু তাই নয়, ১৫ বছর ধূমপান থেকে বিরত থাকলে যে জীবনে কখনও ধূমপান করেনি তার মতো করোনারি হৃদরোগ হওয়ার ঝুঁকি কমে যায়।
সূত্র : ডয়েচে ভ্যালে

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code