ব্রাজিলে ২০০ বছরের পুরনো জাদুঘরে আগুন

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

ব্রাজিলে ২০০ বছরের পুরনো জাদুঘরে আগুন

Manual2 Ad Code

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অবস্থিত ২০০ বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই জাদুঘরের সংগ্রহে রয়েছে দুই কোটি নিদর্শন।

Manual2 Ad Code

গতকাল রোববার (২ সেপ্টেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, হিন্দুস্থান টাইমস।

জাদুঘরটি একসময় পর্তুগিজ রাজকীয় পরিবারের আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হতো। গত বছর বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানটি ২০০ বছর পূর্তি উদযাপন করে।

Manual8 Ad Code

ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় জাদুঘরটি বন্ধ করে দেয়ার পর আগুনের সূত্রপাত হয়। দেশটির প্রেসিডেন্ট মাইকেল টিমার এক টুইট বার্তায় শোক প্রকাশ করে লেখেন, এটা সব ব্রাজিলিয়ানদের জন্য শোকের দিন। ২০০ বছরের কাজ, গবেষণা ও জ্ঞান নষ্ট হয়ে গেলো।

তিনি আরও বলেন, ভবনের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদের ইতিহাসকে পরিমাপ করা যাবে না।

Manual8 Ad Code

ব্রাজিলের টেলিভিশন সাক্ষাৎকারে জাদুঘরটির পরিচালক এই ঘটনাকে ‘সাংস্কৃতিক ট্রাজেডি’ হিসেবে আখ্যা দেন।

Manual8 Ad Code

লাইব্রেরিয়ান ভারগাস দা সিলভা বলেন, অনেক জিনিস খুব দ্রুত পুড়ে গেছে। বিশেষ করে কাগজের নথিগুলো।

জাদুঘরটির ওয়েবসাইটে বলা রয়েছে, পুরনো প্রতিষ্ঠানটিতে ব্রাজিল ছাড়াও মিশরীয় শিল্পকর্ম ও অন্য দেশের ইতিহাসের অনেক কিছুই সংরক্ষিত রয়েছে। প্রাকৃতিক ইতিহাস সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য- ডাইনোসরের হাড় ও ১২ হাজার বছরের পুরনো নারীর কঙ্কাল। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ফসিলও জাদুঘরটিতে সংরক্ষিত আছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code