নিজ বাসা থেকে পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

নিজ বাসা থেকে পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

আনাম তানোলি, পাকিস্তানি ফ্যাশন মডেল। শনিবার লাহোরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর খালিজ টাইমস।

Manual8 Ad Code

দেশটির পুলিশ সূত্র জানায়, ২৬ বছরের ওই মডেলের বাসায় গিয়ে দেখা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। সেখান থেকে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।
ওই মডেল দুই মাস আগে ইতালি থেকে পাকিস্তানে আসেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আনাম তানোলি মানসিকভাবে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া ব্যক্তিগত ও পেশাগত সমস্যায় ভুগছিলেন।

Manual8 Ad Code

এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য লাহোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে।

Manual3 Ad Code

পুলিশ আরও জানায়, ফ্যাশন মডেল আনাম তানোলির মায়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code