মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের জেল

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের জেল

Manual2 Ad Code

ওয়া লোন ও কিয়াও সোয়ে। মিয়ানমারের রাখাইন স্টেটে সংখ্যালঘু রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যার তথ্য উপাত্ত সংগ্রহের সময় মিয়ানমারে আটক করা হয় এই দুই রয়টার্স সাংবাদিককে। ইয়াঙ্গুনের জেলা জজ আদালত আজ ৩ সেপ্টেম্বর সোমবার ওই দুই সাংবাদিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের সাত বছরের জেল দিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমস, হিন্দুস্তান টাইমস।

Manual5 Ad Code

রায় ঘোষণার সময় বিচারক ইয়ে লউইন বলেন, ওই দুই সাংবাদিক গোপনীয় নথি সংগ্রহ ও প্রাপ্তি উপনিবেশিক যুগের অফিসিয়াল সিক্রেটস আইন ভঙ্গ করেছিলেন। এ জন্য তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছে।

Manual3 Ad Code

রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওর জন্য এবং বিশ্বের সব সংবাদমাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন।

Manual2 Ad Code

গত ডিসেম্বরে গোপন সরকারি নথিপত্র বহনের সময় ওয়া লোন ও কিয়াও সোয়ে ওকে আটক করে পুলিশ। তখন থেকেই তারা কারাবন্দী রয়েছেন। তবে তারা আনিত অভিযোগ অস্বীকার করে আসছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্ট রাতে তথাকথিত আরাকান স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরদিন থেকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করা হয় রোহিঙ্গাদের। তারপর থেকে রোহিঙ্গাদের সেই ঢল এখনও থামেনি।

রাখাইনে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

Manual3 Ad Code

সবশেষ রোহিঙ্গা ইস্যুর এক বছরের মাথায় দুই সাংবাদিকে ৭ বছরের জেল দিলো ইয়াঙ্গুনের জেলা জজ আদালত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code