গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত, আহত কয়েক শত

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত, আহত কয়েক শত

Manual1 Ad Code

দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে পূর্ব গাজা সীমান্তে নিহত হয়েছে এক শিশুসহ তিন ফিলিস্তিনি এবং আহত হয়েছে কয়েক শত।

Manual3 Ad Code

শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় দখলদার বিরোধী মিছিলে অংশগ্রহণকারী একদল ফিলিস্তিনি টায়ার-পোড়ানো ধোঁয়ার আড়াল থেকে হানাদার ইসরাইলি সেনাদের দিকে পাথর ছুড়লে বর্ণবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনি প্রতিবাদীদের দিকে কাঁদানে গ্যাস ও তাজা বুলেট নিক্ষেপ করে।  ফলে শহীদ হয় ১২ বছরের শিশু ফারিস হাফিজ এবং ২৪ বছর বয়স্ক আকরাম আবু সামান।

Manual3 Ad Code

গাজার ফিলিস্তিনিরা ইসরাইলি জবর-দখল ও হত্যাযজ্ঞের কারণে বিতাড়িত ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার অধিকার বাস্তবায়নের জন্য গত ৩০ মার্চ থেকে প্রতিবাদ-মিছিল করে আসছে। আজ শুক্রবারকে প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছিল ফিলিস্তিনিরা।

Manual1 Ad Code

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকের ঘটনায় আহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭৬ এবং তাদের মধ্য থেকে ১৯২ জনকে গাজার নানা ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২৬ জন তাজা বুলেটে বিদ্ধ হয় এবং তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

হানাদার ইসরাইলিরা ত্রাণ বা উদ্ধার-কর্মী এবং অ্যাম্বুলেন্সগুলোর ওপরও হামলা চালায়।

ফিলিস্তিনিরা গাজার ওপর ইসরাইলের অমানবিক অবরোধ তুলে না নেয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। সূত্র : পার্সটুডে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code