ইতালিতে সন্তান জন্ম দিলে জমি পুরস্কার

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

ইতালিতে সন্তান জন্ম দিলে জমি পুরস্কার

Manual1 Ad Code

ইতালির নাগরিকরা তৃতীয় সন্তান জন্ম দিলেই তাদেরকে পুরস্কার হিসেবে জমি দেবে দেশটির সরকার। খবর ডয়চে ভেলে।

Manual4 Ad Code

ইউরোপের দেশগুলোর মধ্যে এই মুহূর্তে শিশুজন্মের হার সবচেয়ে কম ইতালিতে। ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়েই চলেছে। গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম নিবন্ধন হয়েছে। তাই জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার।

Manual5 Ad Code

জানা গেছে, উগ্র ডানপন্থি লিগ পার্টির এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাদের বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে।

Manual2 Ad Code

অবশ্য সব দম্পতিকেই জমি দেয়া হবে, এমনটা নয়। এদিকে বিদেশিরাও এই পুরস্কার পেতে পারেন। তবে বলা হচ্ছে, যেসব বিদেশি পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইতালিতে বসবাস করছেন, কেবল তারাই এই সুযোগ পাবে।

মূলত গ্রামের মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নিতে চলেছে দেশটির সরকার।

Manual3 Ad Code

ইতালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এই পরিকল্পনার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, শহরের তুলনায় গ্রামের মানুষ এখনও বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। আর সরকারের মালিকানায় প্রায় ৫ লাখ হেক্টর চাষযোগ্য জমি আছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে জন্মহার বাড়ানোর উদ্যোগ নিলেও কাজটি মোটেই সহজ হবে না। উদ্যোগটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। করিয়েরে ডেলা সেরা পত্রিকার প্রশ্ন, বিনামূল্যে না দিয়ে, জমিগুলো তাদের কাছে বিক্রি করা হবে না কেন?

জমি বিক্রির টাকাটা সরকারের প্রয়োজনীয় খাতগুলোতেই ব্যয় করা যাবে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code