চীনে ‘ভিক্ষা’ করছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

চীনে ‘ভিক্ষা’ করছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়। এটা কমবেশী সবাই জানে। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ঋণের জন্য বিভিন্ন দেশে ধরনা দিয়ে যাচ্ছেন ইমরান খান। আর এরই অংশ হিসেবে বর্তমানে তিনি চীনে রয়েছেন।

Manual8 Ad Code

কিন্তু সেখানকার একটি অনুষ্ঠানে ইমরান খানের ভাষণের সরাসরি সম্প্রচারের সময় টিভির ডেটলাইনে বেইজিংয়ের পরিবর্তে ‘বেগিং’ বা ভিক্ষা লিখা হয়। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টেলিভিশন করপোরেশন (পিটিভি) এই ভুল করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, চীনের বেইজিংয়ের সেন্ট্রাল পার্টি স্কুলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইমরান খান। ওই অনুষ্ঠান লাইভ স্ট্রিম করছিল পিটিভি, আর এসময়ই ওই ভুল ধরা পড়ে। টিভির ওপরের দিকে স্ক্রিনের বামদিকের ডেটলাইনে বেইজিংয়ের পরিবর্তে ‘বেগিং’ লিখা দেখাচ্ছিল।

Manual7 Ad Code

মজার বিষয় হচ্ছে, পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙা করতে মরিয়া ইমরান মূলত ঋণের জন্যই চীন সফর করছেন। তাই পিটিভির এমন ভুলে হাস্যরসের খোরাক খুঁজে পেয়েছেন অনেকে।

Manual3 Ad Code

মোহেবিন শাফাত নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, বিষয়টা বিব্রতকর হওয়ার মতোই কিন্তু চরম হাসি পাচ্ছে।

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমর্ত্য সরকার লিখেছেন, পিটিভি স্টাফদের সেন্স অব হিউমার দারুণ বলতে হবে।

তবে এটি ‘বানানগত ভুল’ উল্লেখ করে টুইট করেছে পিটিভি। একইসঙ্গে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code