সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, নিহত ৪০

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, নিহত ৪০

Manual2 Ad Code

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে হামলায় ঠিক কী পরিমাণ মানুষ আহত হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি সিবিসি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুর রহমান জানান, আবু আল হাসান গ্রামে শনিবার ওই হামলা চালানো হয়েছে।

তিনি জানান, ওই হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Manual2 Ad Code

যদিও হামলাকারী জোট বলছে, এতে কোনও বেসামরিক লোক হতাহত হয়নি।

Manual5 Ad Code

এ সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল সিন রায়ান এক ইমেইল বার্তায় এসোসিয়েটেড প্রসকে (এপি) জানান, আমরা দেখেছি ধর্মীয় উপাসনালয় ও হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে আইএস। এছাড়া বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা।

Manual2 Ad Code

ইরাকের সীমান্তবর্তী ওই এলাকাটি বেশ দুর্গম। এ কারণে সেখানে গিয়ে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code