নায়ক সিয়ামের বিয়ে আজ

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

নায়ক সিয়ামের বিয়ে আজ

Manual3 Ad Code

ছোট পর্দার দর্শকদের মন জয় করেছেন তিনি আগেই। এরপর ‘পোড়ামন’ ও ‘দহন’ ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন নায়ক সিয়াম আহমেদ। দুটো ছবি সাফল্যের মুখ দেখে।

জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের বিয়ে রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়। রাজধানীর একটি রেস্তোরাঁয় হবে শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে সিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা। সিয়াম জানিয়েছেন, অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষেরাই উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

হঠাৎ করেই শুক্রবার রাতে জানা যায়, সিয়াম বিয়ে করতে যাচ্ছেন। সেদিন কনে শাম্মা রুশাফি অবন্তীর বারিধারার বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যায় সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিকে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সিয়াম অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাবে। পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। ছবিতে বায়ান্নর ভাষা আন্দোলনের একজন কর্মীর ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

Manual7 Ad Code

উল্লেখ্য, নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সিয়াম। তিনি সিটিসেল, রবি, এয়ারটেল, নেসলে, প্রাণ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন সিয়াম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code