ফেসবুকে প্রেম করতে মানা করলেন জেলখাটা প্রেমিক

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ফেসবুকে প্রেম করতে মানা করলেন জেলখাটা প্রেমিক

Manual7 Ad Code

ভারতীয় এক ব্যক্তি পাকিস্তানে ছয় বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। মুক্ত হওয়ার পর অন্যদের ফেসবুকে প্রেম করতে নিষেধ করেছেন তিনি।

Manual1 Ad Code

হামিদ নেহাল আনসারি (৩৩) নামের ভারতীয় এই নাগরিক প্রেম করেছিলেন পাকিস্তানের এক নারীর সঙ্গে। ২০১২ সালে ওই নারীর সঙ্গে দেখা করতে আফগানিস্তান থেকে অবৈধভাবে পাকিস্তানে যান।

Manual5 Ad Code

কিন্তু পাকিস্তানি ওই নারীর বাড়িতে পুলিশ অপেক্ষা করছিল। হামিদ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। কাগজপত্র না থাকায় এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পরবর্তীতে তাকে ছয় বছরের জেল দেয়া হয়।

মুক্ত হওয়ার পর এএফপিকে হামিদ বলেন, অপরিচিত কারও প্রতি আবেগপ্রবণ হবেন না এবং ফেসবুকসহ অন্য যেকোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করবেন না।

Manual3 Ad Code

স্থানীয় গণমাধ্যমে দেখা যায়, মঙ্গলবার নিজ দেশে এসে মাথা নিচু করে মায়ের সঙ্গে আলিঙ্গন করছেন হামিদ। এসময় তাকে পরিশ্রান্ত দেখাচ্ছিল।

নিজ বাড়ি মুম্বাই থেকে ফোনে ডেইলি মেইলকে হামিদ জানান, পরিবারের সঙ্গে আবারও যুক্ত হতে পারা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি এখন ব্যবসা শুরু করবো, বিয়ে করবো এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাব। আমি আর কোনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবো না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code