মিশরে পুলিশের গুলিতে ১৪ ‘জঙ্গি’ নিহত

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

মিশরে পুলিশের গুলিতে ১৪ ‘জঙ্গি’ নিহত

Manual1 Ad Code

মিশরের অস্থিতিশীল সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর ছেপেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

Manual1 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় শহর আরিশে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সময় বন্দুকযুদ্ধে ওই জঙ্গিরা নিহত হয়েছেন। তবে কোনও নিরপেক্ষ সূত্র থেকে মন্ত্রণালয়ের এমন ভাষ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এর আগে বৃহস্পতিবার কায়রোয় পুলিশ ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানায় মিশরীয় কর্তৃপক্ষ। তারা জানায়, তখন পুলিশের গুলিতে আটজন জঙ্গি নিহত হয়।

Manual5 Ad Code

খবরে বলা হয়েছে, মিশরীয় কপটিক খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করেছে মিশরীয় কর্তৃপক্ষ। আগামী বছরের ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করবে মিশরের কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

Manual5 Ad Code

২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকেই সিনাই উপদ্বীপে জঙ্গি সংশ্লিষ্টতা বৃদ্ধি পেয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, মিশরের মোট জনসংখ্যার প্রায় ১৫ ভাগ হচ্ছে কপটিক খ্রিস্টান। মিশরের মোট জনসংখ্যা ১০ কোটি ৪০ লাখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code