ডেঙ্গু ভাইরাসে শ্রীলঙ্কায় ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজারের বেশি

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

ডেঙ্গু ভাইরাসে শ্রীলঙ্কায় ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজারের বেশি

Manual8 Ad Code

শ্রীলঙ্কায় চলতি বছর ডেঙ্গু ভাইরাসজনিত কারণে ৫২ জনের মৃত্যু ও ৪৮ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। সোমবার সরকারের তথ্য বিভাগ একথা জানায়।

Manual6 Ad Code

এপিডেমিওলোজি ইউনিটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বো ডিস্ট্রিক্টে সর্বোচ্চ সংখ্যক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখানে ৯ হাজার ৫শ’র বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে।  খবর সিনহুয়া।

কলম্বো ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী গামপাহা ডিস্ট্রিক্টের বাসিন্দাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এখানে ৫ হাজার ৪শ’ লোক এই রোগে আক্রান্ত হয়েছে। এরপর শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া ডিস্ট্রিক্টে ৪ হাজার ৭শ’ লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।

Manual8 Ad Code

প্রচন্ড জ্বরের সঙ্গে বারবার বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা হলে ও লাল প্রস্রাব দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এপিডিমিওলোজিস্টরা জ্বরে আক্রান্ত রোগীদের বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ‘ডেঙ্গু হেমোরহ্যাজিক ফিভার (ডিএইচএফ) প্রাণঘাতী হতে পারে।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code