ভাইরাল ‘জিতবে আবার নৌকা’ (ভিডিও)

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

ভাইরাল ‘জিতবে আবার নৌকা’ (ভিডিও)

Manual5 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী গান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ সারাদেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের সকল বয়সী মানুষ মনের অজান্তে গুণগুণ করে গাইছে, শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। এই গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছে। গানটি এরই মধ্যে তরুণ প্রজন্মের কাছে প্রিয় গানে পরিণত হয়েছে।

গতকাল সিলেটে নৌকার গণমিছিলে হাজার হাজার কর্মীদের উচ্ছাস উৎসব লক্ষ্য করা যায়। গানের সাথে নাচতে দেখা যায় সমর্থক ও ভোটারদের।

সবচেয়ে মজার বিষয় হলো, গানটির ভিডিও কমেন্টে দেখা গেছে, ভিন্ন দলের অনুরাগীরাও গানটি নিয়ে বেশ পজিটিভ মন্তব্যে করেছেন। তরুনদের মধ্যে অনেকেই গানটি শুনে অনুপ্রাণিত হয়ে নৌকায় ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের সংগ্রামের ইতিহাস, বিগত দশ বছরের উন্নয়ন চিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জন চিত্রকে উপজীব্য করে তৈরি করা এই গানটি এখন গ্রাম থেকে গ্রামান্তরে, শহর-বন্দরে ভোটারদের উজ্জীবিত করছে। কলার টিউন হিসেবেও অনেকে গানটিকে বেছে নিয়েছে। সরকারের সফলতার গল্প এ গানের কথায় ফুটে উঠেছে। বলা চলে এই গানটিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

Manual8 Ad Code

‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। সঙ্গীতায়োজনে ছিলেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হৃদয় হোসেন। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

Manual1 Ad Code

গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে গানটি ভালো ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তৌহিদ হোসেনের মতে, এক গানে সরকারের সাফল্য তুলে ধরা সম্ভব নয়। তবুও তিনি চেষ্টা করেছেন এবং সে চেষ্টাকে দেশবাসী সাদরে গ্রহণ করেছে।

Manual6 Ad Code

এদিকে গানটি আওয়ামী লীগের অংগ সংগঠনগুলো এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফ্লাশমব করেছে। নেচে-গেয়ে গানটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু তাই নয়, প্রায় শতাধিক সংসদ সদস্য প্রার্থী নিজেদের নাম ও ছবি সংযোজন করে গানটি প্রচারনায় ব্যবহার করছেন। অফিসিয়াল ইউটিউব চ্যানেলের বাইরেও গানটি বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে। কয়েকদিনে গানটি প্রায় ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code