টোকিওতে নববর্ষ উৎসবে গাড়িচাপা, আহত ৯

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

টোকিওতে নববর্ষ উৎসবে গাড়িচাপা, আহত ৯

Manual5 Ad Code

জাপানের টোকিও শহরের বিখ্যাত হারাজুকু সড়কে নববর্ষ উদযাপনকারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual7 Ad Code

নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব চলতে থাকায়, হারাজুকু ফ্যাশন স্ট্রিট বলে পরিচিত সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। হাজারো মানুষ এই সড়ক দিয়ে একটি মন্দিরের দিকে যাচ্ছিলো। হঠাৎ এই ভিড়ের মধ্যে ছোট একটি ভ্যান চালিয়ে দেন এক ব্যক্তি।

Manual3 Ad Code

গাড়িচাপা দেয়ার পর পালিয়ে যান কাজুহিরো কুসাকাবি নামের ২১ বছর বয়সী হামলাকারী। পরে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

হামলার পর শুরুতে এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করে পুলিশ। কিন্তু, পরে তারা দাবি করে এটি একটি হত্যাকাণ্ড। তবে এ ঘটনা কি ধরনের হত্যাকাণ্ড, তা পরিষ্কার করে বলেনি টোকিও পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code