বর্ষবরণের পার্টিতে একই পরিবারের ৬ জনকে হত্যা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

বর্ষবরণের পার্টিতে একই পরিবারের ৬ জনকে হত্যা

Manual8 Ad Code

থাইল্যান্ডে বর্ষবরণের এক অনুষ্ঠানে নিজের দুই সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পরিবারকে হত্যাকারী ওই ব্যক্তির নাম সুচিপ সোরনসাং। তিনি গত সোমবার নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে তার শ্বশুরবাড়িতে যান। নতুন বছরের পার্টিতে তিনি প্রচুর মদ্যপান করেন। এক পর্যায়ে নিজের পিস্তল বের করে তিনি গুলি ছুঁড়তে শুরু করেন।

Manual8 Ad Code

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য। শ্বশুরবাড়িতে স্বাগত না জানানোয় তিনি রাগান্বিত ছিলেন বলে জানা গেছে। সুচিপের নিহত ছেলের বয়স ৯ এবং মেয়ের বয়স ছিল ৬ বছর। নিহত বাকী চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code